গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) শূন্য আসনের উপ-নির্বাচনে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাইকালে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম।
বাতিলকৃত চার প্রার্থীরা হলেন- সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র), মো. শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র), শাহ মো. আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), এইচএম এরশাদ (স্বতন্ত্র)। এ বিষয়ে তারা আপিলের সুযোগ পাবেন ১৬-১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাইয়ে যারা টিকেছেন তারা হলেন- মো. মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এএইচএম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাড. জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র)।
উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে ভোটার সংখ্যা তিন লাখের বেশি।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied