ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২১


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-৯-২০২২ বিকাল ৫:৪২
মৌলভীবাজারের জুড়ীতে  এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২১ জন পরীক্ষার্থী। এরমধ্যে ১২ জন এসএসসিতে, দাখিলে ৭ জন এবং ভোকেশনালে ২  জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
 
জানা গেছে, উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রগুলো হলো- জুড়ী  সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (ভেন্যু- জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ), হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়, জায়ফরনগর উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) ও দাখিলের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হযরত শাহখাকী (রহ.) আলীম মাদ্রাসায়।
 
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন জানান, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২৮৯ জন। উপস্থিত ছিল ২ হাজার ২৬৮ জন। আর দাখিলে প্রথম দিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩৮৬ জন। উপস্থিত ছিল ৩৭৯ জন। ভোকেশনালে মোট ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন উপস্থিত ছিল।
 
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী।

এমএসএম / জামান

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড

নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা

নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

পঞ্চগড়ে বিরোধী গ্রুপের হামলায় আহত পৌর যুবদলের আহ্বায়ক ইরান