বাঁশখালীতে পুলিশি অভিযানে ইয়াবাসহ আটক ১
চট্টগ্রামের বাঁশখালী থানার এসআই মাসুরের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে আটক করেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ির ফুটখালী ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুহাম্মদ শাকের (৩২) নামে ওই মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় আটক শাকেরের কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজ সংলগ্ন পাকা রাস্তা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ শাকের নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied