ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ ৪০ প্রার্থীর মনোননয়নপত্র দাখিল


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৫-৯-২০২২ বিকাল ৫:৫২
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছিল পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিকেল ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা যুবলীগের সাবেক নেতা বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজ, স্বতন্ত্র প্রার্থী পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (আওয়ামী লীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত) বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মো. মাকসুদুর রহমান।
 
এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মোট প্রার্থী ১১ জন এবং সাধারণ ৮টি ওয়ার্ডে (৮টি উপজেলা) ২৫ জন সর্বমোট ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 
 
জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান দৈনিক সকালের সময়কে জানান, ১৮ সেপ্টম্বর প্রার্থী বাছাই হবে। এ জেলায় ৮টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৭৭টি ইউনিয়নে ১০৮৫ জন ভোটার রয়েছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান