ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় মাছ চাষিদের ব্যতিক্রমধর্মী মেলা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১১:৪৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাছ চাষিদের ব্যতিক্রমধর্মী এক মেলা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার এলাকায় মেলার উদ্ধোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা আযম হোসেন। মাছ চাষ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ এ মেলার আয়োজন করে।
 
মেলায় ৮টি স্টলে মাছ চাষিদের দক্ষতা উন্নয়নে  মাছের চাষ, রোগব্যাধি, উন্নত প্রযুক্তি ও কলা-কৌশল সম্পর্কে চাষিদের দিকনির্দেশনা দেয়া হয়। এছাড়া মেলায় উন্নত জাতের রুই মাছ চাষ ও উৎপাদন সম্পর্কে জানার পাশপাশি পোনার উৎসের তথ্যসহ চাষিদের নানা পরামর্শ দেন আয়োজক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের কর্মকর্তারা।
 
রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় মাছ চাষে নারীদের অংশগ্রহণ নিশ্চিতে একটি নাটিকাও পরিবেশিত হয়। ব্যতিক্রমধর্মী এই মেলা দেখতে বৃষ্টি উপেক্ষা করেই ভিড় করেন স্থানীয় মাছ চাষিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 
 
মেলার উদ্ধোধনী অনুষ্ঠানের আগে আলোচনা সভায় অংশ নেন- গোবিন্দগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, খামার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, ওয়ার্ল্ড ফিশ প্রোগ্রামের ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. মানস কুমার সাহা ও ফিশারিজ অফিসার ফয়সাল আজম।
 
এ সময় ওয়ার্ল্ড ফিশ বাংলাদশসহ সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক, ব্যাংক এশিয়া, টিএএসএস ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার