আড়ানী পৌর মেয়রের বাড়ি থেকে কোটি টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে নগদ টাকা, অস্ত্র ও মাদক পাওয়া গেছে। মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার বাসায় অভিযান চালিয়ে এ টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার করে বাঘা থানা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন মেয়র মুক্তার আলী। তবে স্ত্রী জেসমিন বেগমসহ মেয়রের দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে পৌর মেয়রের নেতৃত্বে তার লোকজন আড়ানী বাজারের পল্লী চিকিৎসক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন ওরফে মজনুর বাড়িতে হামলা চালায়। পূর্বশত্রুতার জেরে ওই হামলায় মজনু ছাড়াও তার স্ত্রী ও শিশু সন্তান আহত হয়। ওই ঘটনায় রাতেই থানায় অভিযোগ দেন হামলার শিকার মজনু। পরে মেয়রের বাসায় অভিযান চালায় থানা পুলিশ।
তিনি আরো বলেন, ওই সময় মেয়র মুক্তার আলীকে বাসায় পাওয়া যায়নি। তবে বাসায় নগদ ৯৪ লাখ ৮৮ হাজার টাকা, গুলিসহ চারটি পিস্তল, ইয়াবা, হেরোইন, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে নিজ দফতরে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার অভিযানের আদ্যপান্ত জানাবেন।
এমএসএম / জামান
কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি
কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে
রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক
ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ
চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন
রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের
রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই