ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জেলা পরিষদ নির্বাচন

লালমনিরহাটে মতিয়ার রহমানের প্রতিদ্বন্দ্বী নেই


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১:৪৭
লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ফের অ্যাডভোকেট মতিয়ার রহমান চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। এবারের নির্বাচনে তিনিই একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার দিন। এ নির্বাচনে লালমনিরহাটে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দলীয় মনোনীত প্রার্থী অ্যাড. মো. মতিয়ার রহমান। এ নির্বাচনে একমাত্র তিনিই জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন। যথাসময়ে সংশ্লিষ্ট অফিসে অ্যাড. মো. মতিয়ার রহমান একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মো. মতিয়ার রহমান।
 
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুরুল হাসান বলেন, চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। তিনিই সেটি জমা দিয়েছেন। আর কেউ কেনেনি ও জমা দেননি। তাই বিধি অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।
 
নির্বাচন অফিস সূত্র আরো জানায় মনোনয়নপত্র বাছাই আগামী ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২২ সেপ্টেম্বর। এ সময়ে আর কোনো জটিলতা না থাকলে অবশ্যই আমরা অ্যাডভোকেট মতিয়ার রহমানকে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিধিমোতাবেক ঘোষণা দেব।
 
অ্যাড. মো. মতিয়ার রহমান বর্তমানে জেলা পরিষদের প্রশাসক। ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর এবং ২০১৭ সালের ৬ জানুয়ারি থেকে ২০২২ সালের ২৫ এপ্রিল থেকে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন।
 
এবারে লালমনিরহাট  জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার