ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের হাতে ৭ জুয়াড়ি গ্রেফতার


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ৩:২৭
নোয়াখালী সদর উপজেলা থেকে ৭ পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- ৬নং নোয়াখালী ইউনিয়নের আবুল হাশেমের ছেলে আবদুল জলিল (৪২), মৃত এমলাক হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪০), মো. খোকনের ছেলে আবদুর রশিদ (৩০), মৃত সফি উল্যাহর ছেলে সুমন (৩৫), মৃত মফিজ উল্যাহর ছেলে আবদুল করিম (৫০) তিরানব্বই শল্যা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩০) ও আবদুল্যাহপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মামুন (৩৫) ।
 
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নোয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌজা গ্রামের ঠক্কর এলাকার নির্মাণাধীন স্বপ্নীল কটেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর বসার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা হয়েছে। 

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান