ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিজ বাড়ি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ৪:৩৭

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে খোকা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে খোকা মিয়ার ঘর থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। এ সময় খোকা মিয়াকে ডাকলে কোনো সাড়াশব্দ দেননি। ওই সময় তার স্ত্রী জোসনা বেগমকে ডাকলে তিনিও সাড়াশব্দ দেননি। স্থানীয়রা জানতে পারেন তার স্ত্রী তার স্বামী খোকা মিয়াকে রেখে জয়পুরহাটে গেছেন। পরে পুলিশে খবর দিলে ঘরের ভেতরে ঢুকে বৃদ্ধের মৃতদেহ দেখতে পায়।

কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু বলেন, ও বৃদ্ধের মৃত্যু রহস্যজনক। তাই পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য তার লাশ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল জানান, ঘটনা রহস্যজনক মনে হয়েছে। তাই ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার