ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হলেন মামুনুর রশিদ সাজু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৩:৩

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জাতীয় শিক্ষা পদক ২০২২ উপলক্ষে  মামুনুর রশিদ সাজু  প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি উপজেলার দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় শিক্ষা পদক-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ সভাপতি  ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া  এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে এ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি করতে  অসামান্য ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সাথে  শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মতবিনিময় সভা করেছেন।

কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

জানতে চাইলে মামুনুর রশিদ সাজু  বলেন, ‘প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে সব সময় চেষ্টা করি বিদ্যালয়ের খোঁজ খবর নেওয়ার। আমাকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল ছাত্র/শিক্ষকসহ উপজেলাবাসীর  জন্য উৎসর্গ করলাম।’

এমএসএম / এমএসএম

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত