ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবান সীমান্তের গোলাগুলি বন্ধ, কঠোর অবস্থানে বিজিবি


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৪:৩১
সীমান্তের ওপারে মাসখানেক ধরে গোলাগুলি থামছেন না। মিয়ানমার ও আরাকান সেনাদের মধ্যে তুমুল লড়াই যেন দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফলে ওপার থেকে যুদ্ধবিমান থেকে ছোড়া মর্টারশেল ও গুলির খোসা এসে পড়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুহব্রুং সীমান্তে। এতে আতঙ্ক বিরাজ করছে সীমান্তে থাকার বসবাসকারীদের। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
 
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আজ সকালে সীমান্তের ওপারে গোলাগুলি হচ্ছিল থেমে থেমে। সকাল ১০টা পর থেকে গোলাগুলির আওয়াজ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এখন ঠাণ্ডা রয়েছে। কিন্তু এখনো মিডিয়া ও সাংবাদিকদের তুহব্রুং সীমান্তের ঢুকতে দিচ্ছে না বিজিবি।
 
তারা আরো জানিয়েছেন, গতকাল নোম্যান্স ল্যান্ডে মর্টারশেল পড়ে ইকবাল নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছিল। তার পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি এবং দাফনও করা হয়নি। আর যে ৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ২ জন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং অপর ১ জন চট্টগ্রাম এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।
 
জানা গেছে, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে ঘেষের নো ম্যান্স লেন্ডের রোহিঙ্গা শরনার্থীর বসবাস করছে  ৪ হাজার ৬শত ৬৩ জন। তারা সীমান্তের ঘেষে জমি চাষ ও জুম চাষ করছেন । তারা কৃষি কাজের যাওয়ার দুরের কথা ওপারের গুলির আওয়াজ শুনে এলাকা ছেড়ে নিজ আত্বীয় বাসায় আশ্রয় নিয়েছেন।
 
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শূন্যরেখায় বসবাসকারী রোহিঙ্গা কমিউনিটির নেতা দিল মোহাম্মদ বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে শূন্যরেখায় বসবাসকারী রোহিঙ্গাদের ক্যাম্পে এসে পড়ে ৩টি মর্টারশেল। ক্যাম্পের নিটকবর্তী এলাকায় এসে পড়ে আরো ২টি। ৫টি মর্টারশেল পরপর বিস্ফোরিত হয়। এ ঘটনার পর থেকে সীমান্তে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীরা ওই এলাকার ছেড়ে শহরের আত্মীয়দের বাসায় আশ্রয় নিয়েছেন।
 
বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান টিভি সাক্ষাৎকারে বলেছিলেন, এখনো ২টি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। সেগুলো ঘিরে রাখা হয়েছে। ওই এলাকায় চলাচলে সবাইকে সতর্ক করা হয়েছে।
 
তিনি বলেছিলেন, মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বেশ কয়েকদিন ধরেই চলছে। আমরা শুরু থেকেই সতর্ক আছি। মিয়ানমারের কোনো নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক আছি। তাদের গোলা যেন আমাদের দেশে না আসে সে বিষয়ে তাদেরকে আগেও জানানো হয়েছে। নতুন করে আবারো জানানো হবে এবং কূটনৈতিকভাবেই এটি বন্ধ করার জন্য আলোচনা হচ্ছে।'
 
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজী বলেন, প্রশাসন পক্ষ থেকে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে জনগন নিরাপদের থাকার জন্য নির্দেশনা দেয়। আর আমরা জরুরী সভা আহব্বান করেছি সকলের বসে সিদ্ধান্ত নিবো কিভাবে সেখানকার বসবাসকারীদের নিরাপদ রাখা যায় সেই বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো। 
 
এছড়াও সীমান্ত ভয়াবহ পরিস্থিতির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের ৪৯৯ জন এসএসসি পরীক্ষার্থীদের কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সকাল থেকে যারা এসএসসি পরিক্ষার্থীর রয়েছেন তাদেরকে প্রশাসন পক্ষ চলাচলের জন্য যানবাহন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
 
এদিকে গতকাল সকালে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তের কাছে 'মাইন বিস্ফোরণে' বাংলাদেশি যুবক অং ঞোথোয়াইং তঞ্চঙ্গার (২২) একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
 
উল্লেখ্য, গত ৩০ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের ৩০০ থেকে ৪০০ গজ ভেতরে মিয়ানমারের একটি হেলিকপ্টার বেশ কয়েকবার ঘুরতে দেখা যায়। সে সময় মিয়ানমার থেকে কয়েক রাউন্ড গোলাবর্ষণ করা হয়।
 
তার আগে গত ২৮ আগস্ট দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলার এলাকায় মিয়ানমারের ২টি মর্টার শেল এসে পড়ে। ৩ সেপ্টেম্বর ওপার থেকে গুলি খোসা এসে পড়ে তুহব্রুং এলাকায়।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ