ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ব্রিজ যেন মরণফাঁদ, চলাচলে পথচারীদের দুর্ভোগ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১:৪২
পুরোনো ব্রিজ দুটি সংস্কার করার পরও আবারো ভেঙে যায়। তারপর হতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাঙা ব্রিজ দিয়ে নিরুপায় হয়ে পার হচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে রাতের বেলা পথচারীসহ গ্রামবাসীর জন্য  ব্রিজ দুটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কর্তিকুড়া ঘেঁষা মাছের ভিটা হয়ে কালির বাজার পাকা সড়কের এলাকার ব্রিজটির এমনই দশা।
 
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন সড়কের মাঝে রয়েছে ব্রিজটি। দুটি ব্রিজেই ভেঙে যাওয়ায় স্কুলের ছাত্র-ছাত্রী, স্থানীয় মানুষসহ যান চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি ভঙ্গুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটি মেরামতে বা নতুন করে সংস্কারে খোঁজ নেই স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের।
 
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুরনো ঝুঁকিপূর্ণ এ ব্রিজ মেরামত নিয়ে প্রশাসনের নেই কোনো তাগাদা বা মাথা ব্যথা । ব্রিজের মাঝখানে প্রায় তিন ফিট ভেঙে রড বের হয়ে গেছে। এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা বেড়েই চলছে। এছাড়া সংলগ্ন জমিতে খাল খননের জন্য কাকড়া চলাচল করায়  ব্রিজ রয়েছে আরও ঝুঁকিতে। বছরজুড়ে ধান, গম,ভুট্টা ও সবজি মৌসুমে সকল পণ্য পরিবহনে চাষীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার জোর দাবি জানিয়েছন এলাকাবাসী।
 
একাধিকবার সংস্কার হওয়া ব্রিজটি পথচারী ও যান চলাচলে ব্যাপক ঝুঁকি রয়েছে। ভেঙে নতুন করে এটি নির্মাণ করা হলে তবেই সাধারণের দুর্ভোগ লাগঘ হবে এমন মন্তব্য সচেতন মহলের।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার