ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিদেশি মদসহ শীর্ষ সন্ত্রাসী ফাহাদ গ্রেফতার


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১:৫৭

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ একাধিক মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি ফাহাদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। গ্রেফতারকৃত ইমাম হাসান ওরফে ফাহাদ (২৫) উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের ভাওরকোট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার দেওটি ইউনিয়নের কড়িহাটি পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
র‍্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারি ফাহাদ দীর্ঘদিন যাবৎ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ বিদেশি মদ ফেনী ও কুমিল্লা জেলা থেকে সংগ্রহ করে। এরপর নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় খুচরা মূলে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান