ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে যুবকের আত্মহত্যা


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ২:২০
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রাম থেকে রাজু সরকার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রাজু সরকার ওই এলাকার মোজাম্মেল সরকারের ছেলে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওই যুবকের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেয়া  অবস্থায় মৃতদহ উদ্ধার  করা  হয়।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক মান-অভিমানের জেরে সে সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে। পরে স্বজনরা দীর্ঘ সময় তার কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে গলায় দড়ি দিয়ে ঘরের আড়ায়  ঝুলে আছে। স্বজনদের কান্না ও চিৎকারে  প্রতিবেশীরা এসে গফরগাঁও থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
 
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, পারিবারিক মান-অভিমানের জেরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ