ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

জুড়ীতে রিকসাচালককে পেটানো সেই মানিকের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট জারি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ৩:৫৭
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক অসহায় রিকসাচালককে পেটানোর মামলায় আদালত মানিক মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মিছবাহুর রহমান এ আদেশ জারি করেন। 
 
জানা যায়, গত বছরের ৪ মার্চ রাতে এক রিকসাচালককে পেটানোর দায়ে মানিক মিয়াকে জুড়ী বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে জামিনে বের হয়ে তিনি দুবাই পালিয়ে যান। দীর্ঘদিন মামলা চলার পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতের এমন আদেশে খুশি নির্মম নির্যাতনের শিকার রিকসাচালকের পরিবার। তারা চায় দ্রুত সন্ত্রাসী মানিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে আদালত। মানিক উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের আলফাজ আলীর ছেলে। 
 
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, রিকসাচালক সফিককে বিদেশে নেয়ার কথা বলে রোজিনা বেগম নামে এক মহিলা দুই লাখ টাকা নেন। টাকা নেয়ার পর বিভিন্ন টালবাহানা দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। টাকার জন্য চাপ দেয়ায় গত বছরের ১৬ ফেব্রুয়ারি রাতে রোজিনা বেগমের চাচাতো ভাই মানিক ও তার ভাই আলমগীর রিকসাচালক সফিককে ঘর থেকে জোরপূর্বকভাবে ধরে নিয়ে কন্টিনালা এলাকায় এলোপাতাড়ি মারধর করে। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
 
ওই দিন সফিককে মারধর করার পাশাপাশি তার মা ও স্ত্রীর ওপর হামলা করে দুটি মোবাইল ফোন নিয়ে যায় তারা। পরে এ ঘটনায় রিকসাচালক সফিক গত বছরের ৪ মার্চ জুড়ী থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামি মানিককে গ্রেফতার করে।
 
মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের এপিপি অ্যাডভোকেট বাসুদেব ভট্টাচার্য মানিকের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুদিন আগে এ মামলার দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) আরো দুজনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। আগামী কিছুদিনের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করে রায় প্রদান করবে আদালত। আমরা আশা করি মামলার প্রধান আসামি মানিক মিয়াসহ সকল আসামির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে আদালত।

এমএসএম / জামান

ভারী বর্ষণে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে জলাবদ্ধতা, প্রশাসনিক কাজে ব্যাঘাত

ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'

বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার

মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ

ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ

‎নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ

উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা

আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

রেলের অবিক্রিত আসনের টাকা কার পকেটে?