রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হলেন যারা
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ উপজেলা পর্যায়ে রোববার (১৮ সেপ্টেম্বর) ফলাফল প্রকাশে প্রাথমিক শিক্ষা পদকের জন্য যারা নির্বাচিত হলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ধর্মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সহোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষিকা আনজুমান আরা।
শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল সামাদ ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসাবে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বাহেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কল্পনা দাস। শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে কাদিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিদ্যুৎশাহী/সমাজকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাহাঙ্গীর আলম এবং এসএমসির শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ভরনিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রফিকুল ইসলাম।
শ্রেষ্ঠ কাব নির্বাচিত হয়েছেন ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলারা বেগম। শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিস রাণীশংকৈল। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ঘনশ্যাম, উপজেলা শিক্ষা অফিস রাণীশংকৈল।
ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে এ ধরনের বিদ্যালয় সহোদর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাণীশংকৈল, ঠাকুরগাঁও।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied