নোয়াখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল
ঋণখেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এছাড়াও সাধারণ সদস্য প্রার্থী ৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন। তবে বাছাইপর্বে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর মনোনয়নপত্র বহাল রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, ইসলামী সোশ্যাল ব্যাংক থেকে চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর ঋণখেলাপি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থীরা চাইলে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করবেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। এর আগে জমা দেন সাবেক জেলা পরিষদ সদস্য আলাবক্স তাহের টিটু ও মুশফিকসহ তিনজন। যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর। মনোনয়ন চূড়ান্ত জমা হওয়ার পর মোট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩০৬ জন। এরমধ্যে পুরুষ ৯৯৮ আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন। ভোটকেন্দ্র ৯টি। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন