নিখোঁজ এতিমখানার শিশু ছাত্রের সন্ধান চান অসহায় মা
টাঙ্গাইলের ভূঞাপুরে ইয়ামিন (৮) নামে এক শিশু ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ঘটনায় ১৬ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিশুটির সন্ধান পায়নি পরিবার। ইয়ামিন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়েনের গুলিপেচা গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। সে ভূঞাপুর পৌর শাহজাহান দার্সু সুন্নাহ এতিমখানা মাদরাসায় পড়াশোনা করত। ইয়ামিন নিখোঁজের ঘটনায় তার মা মোছা. সাথী গত ৮ সেপ্টেম্বর ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ইয়ামিনের মা সাথী জানান, নিখোঁজের দিন সকালে আমার ছেলে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়। তারপর আর বাসায় ফেরেনি। এরপর স্থানীয় এলাকা ও মাদরাসাসহ বিভিন্ন আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে থানায় জিডি করি। নিখোঁজের ১৫-১৬ দিন পেরিয়ে গেলেও আমার শিশু ছেলেটির এখন পর্যন্ত সন্ধান পাচ্ছি না। ছেলেটিকে খুঁজে দিতে সকলের কাছে অনুরোধ করছি।
তিনি আরো জানান, প্রায় ৮ বছর ধরে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি গ্রামে ছেলেকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকি এবং অন্যের বাসা-বাড়িতে কাজ করে সংসার ও ছেলের লেখাপড়ার খরচ চালাচ্ছি। মাদরাসা থেকে এক মাস ছুটি নিয়ে থাকার কারণে বাসায় থেকে এদিক-ওদিক ঘুরে বেড়াত। ৪ সেপ্টেম্বর থেকে আমার শিশু ছেলেটি হারিয়ে যাওয়ার পর থেকে পাগলের মতো খোঁজাখুজি করছি।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত