ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে কিশোরের মৃতদেহ উদ্ধার


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ৩:১৮

নেত্রকোনার দুর্গাপুরে ধানক্ষেতের পাশ থেকে মাজারুল ইসলাম সাইমন (১৫) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া গ্রামের ধানক্ষেতের পাশ থেকে কিশোরের মৃতদেহটি উদ্ধার হয়। ওই কিশোর ওই এলাকার মো. দ্বীন ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোর অটোরিকসা চালাত। মোবাইল কেনা নিয়ে পরিবারের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সোমবার সকালে ধানক্ষেতের পাশেই গলায় রশি পেঁচানো একটি গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত