ঝিনাইদহ হতে দীর্ঘ ৫ বছরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
ঝিনাইদহ হতে দীর্ঘ ৫ বছরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬ ,ঝিনাইদহ ক্যাম্প। সোমবার (১৯ সেপ্টেম্বর) র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে।
গোপন তথ্যের মাধ্যমে র্যাব জানতে পারে যে, ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার সিআর নং- ৭৩০/১৭-এর নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ০৫ বছরের পলাতক আসামি ঝিনাইদহ জেলার সদর থানার আরাপপুর বাজারস্থ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার আরাপপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত নারী ও শিশু নির্যাতন মামলার দীর্ঘ ৫ বছর ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি-মো. রফিকুল ইসলাম (৩৪), পিতা- নিফা ইসলাম, সাং- ভাইনা, থানা- হরিণাকুণ্ডু, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!