ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে ২৪ লাখ টাকার চায়না জাল জব্দ


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ৪:৫
ঢাকার দোহার উপজেলার পৌরসভার দক্ষিণ জয়পাড়া খারাকান্দা এলাকা থেকে বিপুল পরিমাণ চায়না দোয়ার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে এই চায়না জাল উৎপন্ন করে আসছিল এ কারখানায়। প্রশাসনসহ অন্যদের পর্যবেক্ষণের জন্য কারখানায় লাগানো হয়েছিল সিসি ক্যামেরা, যেটি দিয়ে তারা কারখানার ভেতরে বসে বােইরের সবকিছু দেখতে পারতেন। কারখানাটির খবর গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে দোহার উপজেলা প্রশাসন। 
 
রোববার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান। জব্দকৃত মোট জালের সংখ্যা ৫৩৫টি (দুই ট্রাক), যার বাজার মূল্য আনুমানিক ২৪ লাখ ৭ হাজার ৫০০ টাকা। 
 
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি খারাকান্দায় চায়না জালের গাড়ি লোড করা হচ্ছে। তখনই আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই। আমরা সেখানে মালিকপক্ষের কাউকে পাইনি। ট্রাকের হেলপার ইমরান ও কারখানার শ্রমিক মোক্তার হোসেন নামে দুজনকে অটক করি। পরে তাদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইরে ৫-এর ২ উপধারার ‘খ’ মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেই। মৈনট ঘাটে এ চায়না জাল পুড়িয়ে ফেলা হয়।
 
তিনি আরো বলেন, যারা এই চায়না জালের সাথে জড়িত, আমি তাদের দেশের স্বার্থে বলতে চাই, তারা যেন এ ধরনের কাজ থেকে বিরত থাকে। নাহলে তাদের আইন অনুযায়ী সাজা পেতে হবে।
 
অভিযানে আরো উপস্থিত ছিলেন- মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পলি রানী দাস, দোহার থানার এসআই সাদিক এবং সঙ্গীয় ফোর্স।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন