বালিয়াকান্দিতে ইটভাটা বন্ধের দাবিতে মানবন্ধন
‘বিষক্ত ধোঁয়া বন্ধ করো, জীব ও পরিবেশ রক্ষা করো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁটাবাড়িয়া পাকা রাস্তায় সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় আরএনবি ভাটা বন্ধের দাবিতে এলাকার কৃষক, জমির মালিকসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁটাবাড়িয়া আরএনবির সামনে মানববন্ধনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, এলাকার কৃষকে এবং শিক্ষকসহ বক্তারা বলেন, এই আরএনবি ভাটাটি বন্ধের জন্য আমরা সকল পেশার মানুষ এ মানববন্ধেনে দাঁড়িয়েছি। আমাদের দাবি, এ ভাটা যদি কর্তৃপক্ষ বন্ধ না করে তাহলে এলাকার তিন ফসলি জমির ফসল, শিক্ষার্থীদের কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি ভাটা বন্ধের জন্য জোর দাবি জানাছি।
জমির মালিক জাকির হোসেন ও ইমান আলী মণ্ডল বলেন, আরএনবি কর্তৃপক্ষ আমাদের নামীয় জমি দুই বছরের কথা বলে ২২ শতক জমি প্রতি বছর ৯ হাজার টাকা দেয়ার কথা বলে লিজ গ্রহণ করে। মেয়াদ চলে যাওয়ার জমি ছেড়ে দেয়ার কথা বললে বলে জমি ছেড়ে দেব না। আমাদের জমি যাতে ফেরত পাই সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধন শেষে উপস্থিত অংশগ্রহণকারীগণ ভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি