ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ২:৫৭

“ দূযোর্গ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের  বোদায় র‌্যালি ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ার মধ্য দিয়ে জাতীয় দূযোর্গ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।  

বোদা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন   উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা যুৃব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। 

নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায়  কেবল সরকার নয়, প্রতিটি নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। পরিবার ও সমাজস্তরে দুর্যোগ প্রস্তুতি এবং সময় মতো সঠিক পদক্ষেপই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে পারে। সকলকেই সচেতন থাকতে হবে। 

উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মোঃ রায়হান নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীদের একটি দল সকলকে সচেতনতার লক্ষ্যে অগ্নিকান্ড সহ বিভিন্ন দুর্যোগে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া প্রদর্শন করেন। 

এমএসএম / এমএসএম

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি