তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা
রংপুরের তারাগঞ্জ উপজেলার নতুন চৌপথী বাস-স্ট্যান্ডে নোংরা পরিবেশে এবং নিম্নমানের বাসি ইফতার সামগ্রী বিক্রি করার দায়ে নিউ মিষ্টিবন নামের একটি হোটেলকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(১০ মার্চ)দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ওই হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)আসমা উল হুসনা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রমজানকে সামনে রেখে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার সামগ্রীর মান যাচাই করতে এ অভিযান চালানো হয়।অভিযানে দেখা যায়, নিউ মিষ্টি বনে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি ও নিম্নমানের খাবার সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল।এ অপরাধে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied