ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১৪০০ পিস ইয়াবাসহ আটক ২


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ৪:২৬

চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিনের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব চন্দ্র পোদ্দার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পুঁইছড়ি ইউপিস্থ নাপোড়া ব্রিজের উত্তর পাশে মীরপাড়া এলাকার পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

এ সময় ধৃতদের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব চন্দ্র পোদ্দার।

আটক আসামিরা হলেন- ঢাকার মিরপুর-১ পীরের বাগের ৩নং গলিস্থ খোকন মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া এবং কক্সবাজারের উখিয়া থানার পশ্চিম তেলিপাড়ার ৭নং ওয়ার্ডের জলিল আহমদের ছেলে রশিদ আহমদ।

আটকের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য (ইয়াবা) উদ্ধারসংক্রান্তে মামলা রুজুপূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন