পূজা স্পেশাল কষা মাংস
উৎসব মানেই পোলাও মাংস আর মজার মজার খাবার। সামনে পূজা। তাই পোলাও, কিংবা পরোটার সাথে রাখতে পারেন মজাদার কষা মাংস। আসুন জেনে নেয়া যাক কষা মাংসের প্রস্তুত প্রণালী-
প্রথমে নিয়ে নিন ২৫০ গ্রাম খাসীর মাংস। এখন মাংসে ২ চামচ আদা এবং রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুড়া, টক দই ও গরম মসলা মিশিয়ে মেরিনেট করে রাখুন ৪-৫ ঘণ্টা।
এরপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ছেড়ে দিন। এর সাথে কয়েক টুকরা আস্ত রসুন দিয়ে দিন। হালকা বাদামি করে রসুন গুলো ভেজে নিন।
ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংস গুলো দিয়ে দিন। অল্প আঁচে রান্না করুন। একটু পর পর নেড়ে দিন যাতে লেগে না যায়। ভালভাবে কসিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামানোর আগে ১ চামচ ঘি দিয়ে দিতে পারেন। এতে করে আলাদা স্বাদ বাড়বে।ব্যাস এইভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারেন কষা মাংস।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন