উন্নয়নে পার্বত্যাঞ্চলের চেহারা পাল্টে গেছে : বীর বাহাদুর উশৈসিং
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, উন্নয়নে পার্বত্যঞ্চলের চেহারা পাল্টে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন পার্বত্যঞ্চলের উন্নয়ন হবে। শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। মঙ্গলবার সকালে (২০ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার মনাই পাড়ায় বীর বাহাদুর ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, থানচির মত এলাকায় স্কুল, কলেজ, হয়েছে, বিদ্যুৎ এসেছে । তিন পার্বত্য জেলার দূর্গম এলাকায় যেখানে বিদ্যুৎ নেই সেখানে প্রথমে ১০ হাজার সোলার বিতরণ করা হয় । এখন আবারও সাড়ে ৪২ হাজার সোলার তিন পার্বত্য জেলায় বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। দূর্গম এলাকায়ও আলোয় আলোকিত হবে। মন্ত্রী বলেন,তিন পার্বত্য জেলায় আরো ১ হাজার কোটি টাকা বিদ্যুৎ সম্প্রারণ বরাদ্দ দেয়া হচ্ছে। যেখানে বিদ্যুৎ যায় নেই সেখানে বিদ্যুৎ যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব, ধর্মবান্ধব সরকার। তিনি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তিনি এ অঞ্চলের মানুষকে ভালোবাসেন বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যপাঞ্জি ত্রিপুরা,ক্য সা প্রু, সিংইয়ংম্রো, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো নাজিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপসচিব (সদস্য বাস্তবায়ন) মোঃ হারুন উর রশিদ, ইউএনও আবুল মনসুর। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত।
আলোচনা সভাশেষে মন্ত্রী ৬০ শিক্ষার্থীর মাঝে ব্যাগ, খাতা কলম ও পানির বোতল বিতরণ করেন। এছাড়াওক্রিকেট ব্যাট, বল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন।
শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আগে মন্ত্রী ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে থানচি বাজারে আরসিসি রাস্তা নির্মাণ, যিবোহা যিরি ছাত্রাবাসে যাওয়ার রাস্তা নির্মাণ, থানচি সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আপ্রুমং পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ৪০লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে মনাই পাড়া স্বধস্মাশ্রী বৌদ্ধ বিহারের ছাত্রাবাস নির্মাণ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied