ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে মানববন্ধন
ব্যক্তিগত ওষুধের দোকানে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে মানববন্ধন করিয়েছে ভোলার লালমোহনের দেবির চর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা। মঙ্গলবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর বাজারে অবস্থিত ওই মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার ক্লাস বন্ধ রেখে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, সোমবার রাতে দেবির চর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নানের ওষুধের দোকানের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে ওই এলাকার মাঈনুদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে আব্দুল মান্নান শিক্ষক-শিক্ষার্থীদের উসকে দিয়ে মানববন্ধনের আয়োজন করে। এদিকে, মাদ্রাসা চলাকালীন সময়ে ক্লাস বন্ধ রেখে রোদের মধ্যে শিক্ষার্থীদেরকে দাঁড় করিয়ে মানববন্ধন করাকে অযৌক্তিক বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন অভিভাবক।
এব্যাপারে দেবির চর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও: মাহবুবুর রহমান জানান, সোমবার রাতে আমাদের শিক্ষক মান্নানের ফার্মেসিতে তার ওপর হামলা করে মাঈনুদ্দিন নামের স্থানীয় এক যুবক। এ ঘটনায় মাদ্রাসার সকল শিক্ষকদের সম্মতিক্রমে মানববন্ধন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে বলে স্বীকার করেন তিনি। তবে কারও ব্যক্তিগত স্বার্থে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো কতটুকু যৌক্তিক, এমন প্রশ্নের সদুত্তোর দিতে পারেননি তিনি।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত স্বার্থে এবং মাদ্রাসার বাহিরের কোনো ঘটনা ঘটলে প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এমন ঘটনা জানা ছিল না, জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান