চট্টগ্রামে এডিসির বাসা থেকে ১৫ লক্ষ টাকা চুরির মামলায় পুলিশ প্রতিবেদন আসেনি
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব শাখায় দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান এর বাসা থেকে নগদ ১৫ লক্ষ টাকা চুরির মামলায় পুলিশ প্রতিবেদন আসেনি এখনও । এদিকে মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি আসামি , উদ্ধার করতে পারেনি খোঁয়া যাওয়া নগদ টাকা। এবিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানা পুলিশ জানান মামলার অগ্রগতি আছে, তবে তদন্তের স্বার্থে এখন প্রকাশ করা যাবে না।
আজ ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) মামলার এই শুনানির ধার্য্য তারিখ থাকলেও এজাহার নামীয় একমাত্র আসামি আদালতে নিয়মিত হাজিরা দিলে পুলিশ রিপোর্ট না আসায় আদালত পরবর্তী ধার্য্য তারিখে শুনানির জন্য রাখেন।
সূত্র জানায় বাসা থেকে নগদ ১৫ লক্ষ টাকা চুরি হওয়ার অভিযোগে বিগত ৩ জুলাই কোতোয়ালি থানায় চুরির মামলা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত এডিসি (রাজস্ব) নাজমুল আহসান। মামলা রজু করার পর দ্রুত সময়ে এজাহার নামীয় একমাত্র আসামি তাঁরই গৃহকর্মী মনির হোসেন কে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোন আলামত উদ্ধার কিংবা ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবাববন্দি আদায় করতে পারেনি তদন্তকারী কর্মকর্তা। এর প্রেক্ষিতে ১ মাস ৪ দিন পর ৯ আগস্ট আদালত থেকে জামিনে বের হয়ে আসে আসামি।
এ বিষয়ে আসামির আইনজীবী এডভোকেট পার্থ প্রতিম নন্দী, আসামী মনিরের বরাত দিয়ে এই প্রতিবেদক কে বলেন আসামি মনির সম্পূর্ণ নির্দোষ, সে ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নয় সে বিভিন্ন সময় এডিসি সাহেবের বাসায় নগদ টাকা স্বর্নালংকার দেখে থাকলেও কোন দিন সে ঐ দিকে হাত দেয় নি বরং সে এডিসি সাহেবের বিশ্বস্ত কাজের লোক বলে জানায়, হটাৎ চুরি হওয়ার ঘটনায় সন্দেহের বশবর্তী হয়ে তাকে আসামি করা হয়েছে বলে দাবী করা হয়। ঘটনার দিন আসামি মনির ও এডিসি সাহেবের একসাথে ঘর থেকে বের হয়ে যায় বলে জানান।
এবিষয়ে কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা কোন মন্তব্য করতে রাজী হয়নি।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied