ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি- উত্তম কুমার কুন্ডু
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ৩ নম্বর ওয়ার্ডের (পাংশা উপজেলা) সদস্য প্রার্থী উত্তম কুমার কুন্ডু। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াই টার দিকে পাংশা পৌর শহরস্থ্য তার নিজ অফিস কক্ষে এ মতবিনিময় করেন তিনি।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সদস্য পদপ্রার্থী উত্তম কুমার কুন্ডু বলেন, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলা পরিষদ সদস্য পদে অধিষ্টিত ছিলাম। জেলা পরিষদ নির্বাচনে আবারোও প্রার্থী অংশগ্রহণ করেছি। রাজবাড়ী ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম আমার নেতা এবং সুযোগ্য পুত্র তারুন্যের অহংকার আশিক মাহমুদ (মিতুল) এর আস্থাভাজন। বিগত দিনগুলো তাদের নির্দেশনায় পথ চলতে সর্বাত্বক চেষ্টা করেছি। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সাথে প্রতিনিয়ত মতবিনিময় করে চলছি। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। এ নির্বাচনে জয়ী হবেন বলে শতভাগ আশাবাদব্যক্ত করেছেন তিনি।
এ মতবিনিময় সভায় পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি শামীম হোসেন, সেলিম মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক রতন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল, প্রচার সম্পাদক শাহিন রেজা, আপ্যায়ন সম্পাদক আলামিন হোসেন শাকির, সদস্য সৈয়দ মেহেদী হাসান ও সাংবাদিক মো. উজ্জ্বল আহম্মেদ প্রমূখ।
উত্তম কুমার কুন্ডু রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য। জেলার মধ্যে কয়েকবার শ্রেষ্ঠ করদাতা হয়েছেন। পাংশা রোটারী ক্লাবের সদস্য, উপজেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি। উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি। এছাড়াও পাংশা নাট্যালোক সহ বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছে, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন তিনি।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন