পশুর চ্যানেলের ড্রেজিং বন্ধের ষড়যন্ত্রকারীদের শাস্তি চান বন্দরের কর্মচারী সংঘ
মোংলা বন্দরের পশুর চ্যানেল ইনারবার ড্রেজিং প্রকল্প বন্ধ হলে পণ্যবাহী বিদেশি জাহাজ আগমন বন্ধ হয়ে যাবে। একই সাথে পদ্মা সেতুর সুফল ব্যহতসহ বাধাগ্রস্ত হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের উন্নয়ন। এছাড়া এ বন্দরের নৌ চ্যানেল সুরক্ষিত না থাকলে আমদানি রফতানিসহ জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। এমন বাস্তবতায় ড্রেজিং বন্ধে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন বন্দরের কর্মরত সহস্রাধিক কর্মচারী।
বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বন্দর কর্তৃপক্ষের মুল ফটকের সামনে প্রায় তিন'শ মিটার বিশাল মানববন্ধনে অংশ নিয়ে তারা এ দাবি করেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের আয়োজনে এতে বক্তব্য রাখেন, সংঘের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন খোকন ও যুগ্ম সম্পাদক সুজন মাহমুদসহ অনেকে।
এসময় বক্তারা আরও বলেন, অবিলম্বে পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করে সাড়ে ৯ মিটার গভীরতার জাহাজ আগমনে নিশ্চিত করতে হবে। এছাড়া ড্রেজিং বন্ধের কুচক্রী মহলের দৃষ্টান্ত শাস্তির আওতায় এনে অচল হওয়ার সম্ভাবনা থেকে মোংলা বন্দরকে বাঁচাতে হবে। এই বন্দরসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা নির্বাহ বন্ধ হওয়ার উপক্রম থেকেও এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান তারা।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied