শিক্ষা কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির পুন:রায় তদন্ত শুরু করেছে অধিদপ্তর
বরগুনার পাথরঘাটার সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) টি.এম. শাহ্ আলমের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির পুণ:রায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। টি.এম. শাহ্ আলম পাথরঘাটায় থাকাকালীন তার বিরুদ্ধে অর্থ আদায়, অনিয়ম–দুর্নীতি ও শিক্ষকদের সাথে অসদাচরণ, শিক্ষকদের আক্রোশমূলক বদলিসহ নানান অনিয়মের অভিযোগ উঠে এই কর্মকর্তার বিরুদ্ধে।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে উপপরিচালক (একীভূত শিক্ষা ও প্রাক–প্রাথমিক) মো. জয়নাল আবেদীন’কে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। আগামী (১৪ মার্চ) পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এ তদন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তদন্ত কর্মকর্তা উপপরিচালক- মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা অফিসার টি.এম. শাহ্ আলম পাথরঘাটা চাকুরীকালীন স্থানীয় সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিলেন। সরকারের একজন প্রভাবশালী কর্মচারী ছিলেন তিনি। এই কর্মকর্তা (সরকারি কর্মচারী আচরণ বিধি) ভুলে গিয়ে বিভিন্ন সময় তার ফেইসবুক আইডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজিব ওয়াজেদ জয় এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে নানা রকম তোষামোদি করে পোস্ট করতেন। তার অধিনস্ত কর্মকর্তা–শিক্ষকদের গোয়েন্দা সংস্থার নামে ভয়ভীতি দেখাতেন। তার এসব কর্মকাণ্ড দেখে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতেন না।
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলে ২০২৩ সালের ১৩ জুলাই অধিদপ্তরের এক আদেশে তাকে পাথরঘাটা উপজেলা থেকে খুলনা জেলার কয়রা উপজেলায় বদলী করা হয়। তখন স্থানীয় সাবেক সাংসদকে দিয়ে তদবির করিয়ে ১৯ জুলাই পুনরায় পাথরঘাটায় যোগদান করেন। এরপর তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন। পরবর্তীতে তাকে আবারও খুলনার দিঘলিয়া উপজেলায় বদলি করা হয়। বর্তমানে তিনি খুলনার দিঘলিয়া কর্মরত আছেন।
এমএসএম / এমএসএম
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে
লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ