ধোপাছড়িতে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চন্দনাইশ উপজেলার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়ন বিএনপি। এই উপলক্ষে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করেছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যায় ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপি নেতা মুজিবুল হক খোকা মেম্বারের সভাপতিত্বে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান রানা। ধোপাছড়ি ইউনিয়ন যুবদল নেতা মো.মোকতার হোসেন ও ইউনিয়ন ছাত্রদল নেতা মো.হাসান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন আল কাদেরী,আবুল হাসেম,ওসমান গনি,নাছির উদ্দীন মেম্বারসহ ইউনিয়ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার