ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ৩:৪০

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জনাব ফরিদা আখতার মহোদয়ার আন্তরিক প্রচেষ্টা ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম-দোহাজারী রুটে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে লাগেজ কোচ চালু করা হয়েছে। এই উপলক্ষে গত ১লা জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে দোহাজারী রেলস্টেশনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে এই লাগেজ কোচটির শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে এর ট্রাফিক ইন্সপেক্টর শহীদুল আনোয়ার, স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর উদ্যোক্তা মোহাম্মদ সাইফুদ্দীন,স্টোশন মাস্টার ইকবাল হোসেন, এস আই সাইফুল আলম, সিটিজি ইয়ং স্টার সোসাইটির আহবায়ক জয়নুল আবেদীন কায়সার, শিক্ষক ও তরুন সংগঠক আনাস মোহাম্মদ, স্বপ্নবিলাস এর সদস্য জোবায়ের, মোহাম্মদ ফয়সাল,  নাবিলা রহমান, নাসরিন সুলতানা, জামিউল আলম, আশরাফুল ইসলাম হাবিব, আরিক, আকলিমা, আরিফ, মিজান, সায়েম, শাহেদ, তানিম, আসিফ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য স্বল্প খরচে ও নিরাপদভাবে বাজারজাত করার ক্ষেত্রে এই লাগেজ কোচ সংযোজন একটি যুগান্তকারী উদ্যোগ। এর ফলে কৃষকরা ন্যায্যমূল্য পাবে, পরিবহন ব্যয় কমবে এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বক্তারা আরও উল্লেখ করেন, স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের মতো একটি সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং রেলভিত্তিক কৃষিপণ্য পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা