কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ
আজ ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হবে। এ বছর কোনো উৎসব করা হবে না। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা বই নিতে পারবে। মঙ্গলবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, প্রাথমিকের সব বই স্কুলে গেছে। তবে মাধ্যমিকের এখনো অর্ধেক পাঠ্যবই ছাপা হয়নি। মার্চ মাসের আগে বই পাবে না মাধ্যমিকের অধিকাংশ শিক্ষার্থী।
যশোরের কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের বতুন বই বিতরণ করা হয়েছে।
উপজেলার কালিয়ারই শ্রীফলা বাউশলা লালপুর মাধ্যমিক বিদ্যালয় এর ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ১ লা জানুয়ারি বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে শীত উপেক্ষা করে ওই বই বিতরণ সমাপ্ত করা হয়।
বিদ্যালের প্রধান শিক্ষক এস. এম. মুনজুর রহমান বলেন, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সে কারণে কোন অনুষ্ঠান ছাড়াই শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই দেওয়াতে শিক্ষার্থীরা খুব খুশি ও আনন্দিত। আমি নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়েছি। এবং বই বিতরণ কার্যক্রমের সমাপ্ত হয়। নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মাঝে নতুন বই পেয়ে দেখা যায় আনন্দ ও উৎসাহ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে তারা সর্বদা সচেষ্ট। শিক্ষার আলোয় আলোকিত হয়ে আগামীর প্রজন্ম গড়ে উঠবে এমটাই প্রত্যাশা।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গত বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালে বই বিতরণ করা হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেকে। এ নিয়ে অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা জানতে আগ্রহী। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এবার উৎসব হবে না। এটা আগেই সিদ্ধান্ত হয়েছে। শুধু স্ব স্ব স্কুলে শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করবেন। ১ জানুয়ারি সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বই বিতরণ করার নির্দেশনা রয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণে জন্য উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই উৎসবমূখর পরিবেশে বই বিতরণ সমাপ্তি ঘটে। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুব খুশি।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর