শীতবস্ত্রহীন ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন চট্টগ্রামের মানবিক ডিসি
শীতের তীব্রতা ও অসহায় মানুষের দুর্ভোগ বিবেচনায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
৩১ ডিসেম্বর বুধবার গভীর রাতে সশরীরে উপস্থিত হয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় তিনি চট্টগ্রাম মহানগরের দামপাড়া গরীবউল্লাহ মাজার এলাকা,ষোলশহর রেলস্টেশন এলাকা, মুরাদপুর, চকবাজার ও চেরাগী পাহাড় মোড়, লালদিঘী এলাকা, জেল রোড (আমানত শাহ মাজার) এলাকায় মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক নিজে ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
শুধু কম্বল বিতরণেই সীমাবদ্ধ না থেকে জেলা প্রশাসক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। শীতার্ত দুই শিশু ঝুমুর ও শাহীনকে রাতের খাবারের প্রয়োজন বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে অর্থ সহায়তা প্রদান করেন। একইসাথে টেকনাফের বাসিন্দা আব্দুল মজিদ, যিনি কন্যাকে নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় জীবনযাপন করছেন, তার ভবিষ্যৎ পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাকে ফোন নাম্বার প্রদান করে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের জন্য বলেন।
শীতের এই দুঃসময়ে জেলা প্রশাসকের সরাসরি উপস্থিতি শীতার্ত মানুষের মাঝে স্বস্তি,আস্থা ও আশার বার্তা পৌঁছে দেয়।এ সময় চট্টগ্রামের
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
গণমাধ্যমকে জানান, সমাজের সবচেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের নৈতিক দায়িত্ব এবং এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার