ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ৩:৬

বুধবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় কালিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অংশ নেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি ও জিয়া পরিষদ নেতা জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অধ্যাপক (অব.) বি.এম নাগিব হোসেন। কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম, রেজাউল করিম, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম মাহি, জেলা জাসাস’র সাধারন সম্পাদক স,ম ইকরাম রেজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও জানাযায় অংশ নেন।
নড়াইলের কৃতি সন্তান অধ্যাপক নাগিব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক। তিনি রাজনীতি, দল-মত, সবকিছুর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক অভিভাবকে পরিণত হয়েছিলেন। তিনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্য ও বিশ্বাসের  প্রতীক। মানুষের অধিকার আদায়ে রাজপথে, আন্দোলন-সংগ্রামে তাঁর অনেক অবদান রয়েছে। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মময় জীবন উল্লেখ করে বি.এম. নাগিব আরও বলেন, দেশের প্রতি তাঁর মমত্ববোধ ও দৃষ্টিভঙ্গি এ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নতুন প্রজন্মসহ আমাদের পথনির্দেশক হিসেবে কাজ করবে এবং অনুপ্রেরণা যোগাবে। প্রিয় নেত্রীর মৃত্যুতে তিনি গভীর শোক, সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। খালেদা জিয়ার জানাজা ও দাফনে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু