জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে
চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার (৩১ ডিসেম্বর) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ও সোমবার (২৯ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৬
ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি এবং শনিবার ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় শীতের তীব্রতা অনেক বেড়েছে। ঘন কুয়াশার কারণে সকাল পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। এতে শীতের অনুভূতি আরও বেশি হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার ৯৩টি চা বাগানের চা শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে তীব্র শীতের মধ্যেই জীবিকার তাগিদে সকাল থেকে কাজে বের হতে হচ্ছে তাদের। চা শ্রমিক,দিনমজুর, নির্মাণ শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ সবচেয়ে বেশি, যাদের অধিকাংশকেই খোলা আকাশের নিচে কাজ করতে হয়। উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে রাত ও সকালের তীব্র ঠাণ্ডায় নিম্ন আয়ের মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, কয়েকদিন পর তাপমাত্রা কমে যাওয়ায় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন শীতের এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২