বড়লেখা সীমান্তে বিজিবির টহলে ২টি ভারতীয় গরু আটক
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল চলাকালে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, (১লা জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর একটি টহলদল সীমান্ত নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকালে বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল নামক এলাকায় টহল দেয়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতরে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু আটক করা হয়।
বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান (এসইউপি) বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। মালিকবিহীন আটককৃত গরুগুলোর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়