ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ২:২৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা হল কমপ্লেক্সে বিএনপির আহ্বায়ক কমিটির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আগামী ০১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ০৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ধারাবাহিকভাবে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে ০১ জানুয়ারি ২০২৬, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হবে। এরপর ০২ জানুয়ারি ২০২৬, শুক্রবার উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মসজিদগুলোতে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হবে। ৩ জানুয়ারি ২০২৬ কর্মসূচির তৃতীয় দিনে উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। পরবর্তী দিন ৪ জানুয়ারি ২০২৬ ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিনে ৫ জানুয়ারি ২০২৬, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা ও অবদান স্মরণে একটি বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আলোচনা সভাটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল-এ অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার রুহের মাগফরাত কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার