ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ৩:৭

‎কক্সবাজারের কুতুবদিয়ায় ঘরে ঢুকে তাপসী রানী দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কালী চরণ দাসকে আটক করেছে।
‎
‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
‎
‎পুলিশ জানায়, নিহত তাপসী রানী দাস ওই এলাকার প্রভাত দাসের স্ত্রী। অভিযুক্ত কালী চরণ দাস শুকুর দাসের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে কালী চরণ দাস ধারালো অস্ত্র দিয়ে তাপসী রানী দাসকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎
‎খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ঘাতককে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
‎
‎কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন