ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতীবান্ধায় রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগ


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ২:৫৭
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা।
 
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, সরকারী বিধি অনুযায়ী ৮ম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ১১০ টাকা ও ৯ম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা। কিন্তু দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারী এ বিধিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ৮ম শ্রেণীর ৮৬ জন শিক্ষার্থীর কাছে ৪ শত টাকা এবং ৯ম শ্রেণীর ৯৬ জন শিক্ষার্থীর কাছে ৫ শত টাকা করে আদায় করেন।
 
এতে ৮ম এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে রেজিস্ট্রেশন ফি এর অযুহাতে ৫৬ হাজার ৫ শত ২৪ টাকা অতিরিক্ত আদায় করেন ওই প্রধান শিক্ষক জসিম উদ্দিন। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিদ্যালয়ের সাধারণ অভিভাবকবৃন্দ।
 
এ বিষয়ে প্রধান শিক্ষক জসিম উদ্দিন অতিরিক্ত টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের অন্যান্য খরচের ব্যয় মিটাতে শিক্ষার্থীদের কাছে থেকে বিভিন্ন সময় সরকারী ফি এর পাশাপাশি অতিরিক্ত কিছু টাকা গ্রহণ করা হয়। যা বিদ্যালয়ের উন্নয়নসহ যাবতীয় কাজে ব্যয় করা হয়ে থাকে।
 
হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমদ আহসান হাবীব বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে একাডেমিক সুপারভাইজারকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন