দোহারে ৫ জাল কারখানায় পুলিশের অভিযান
ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া বাজারে মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ ‘চায়না দোয়ারি’ তৈরির পাঁচটি কারখানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে নৌ পুলিশের একটি বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশের এডিশনাল আইজি আতিকুল ইসলাম। এ সময় কারখানাগুলো থেকে ৫ কোটি ২৫ লাখ টাকার মূল্যের জাল জব্দ করা হয়।
জানা গেছে, মঙ্গলবার (৬ জুলাই) মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার লটাখোলা নতুন বাজার ও জয়পাড়া বাজারের পাঁচটি কারখানায় অভিযান চালায় নৌ পুলিশ। অভিযানে নৌ পুলিশ ও পুলিশের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। রাত ৮টার দিকে জব্দকৃত জালগুলো ট্রাকে তোলা হলে এ সময় কারাখানাগুলোর শ্রমিকরা পুলিশের ওপর চড়াও হয়ে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হলে তাদের কয়েক দফা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়।
জয়পাড়া বাজারে ‘চায়না দোয়ারি’ কারখানার মালিক দোলোয়ার হোসেন মাঝি ও লটাখোলা নতুন বাজারের কারখানা মালিক আরিফ হোসেনের দাবি, এ জাল ইলিশ, জাটকা বা দেশি প্রজাতির মাছ ধ্বংস করে না। তাছাড়া এ জাল তৈরি অবৈধ এমন কোনো আইনি নির্দেশনা তাদের জানা নেই। তারা বলেন, এ কারখানাগুলোর মাধ্যমে স্থানীয়ভাবে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
নৌ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম জানান, লটাখোলা নতুন বাজারে তিনটি ও জয়পাড়া বাজারে দুটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ২৫০ বস্তা জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ২৫ লাখ টাকা।
নৌ পুলিশের এডিশনাল আইজি আতিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের জাল দিয়ে মাছ ধরার ফলে আমাদের মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে। কারেন্ট জালের বিরুদ্ধে ব্যাপক অভিযানের ফলে কারেন্ট জাল এখন কমে গেছে। কিন্ত ‘চায়না ধোয়ার’ একটি নতুন প্রযুক্তি। এটা ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে ডিমও ধ্বংস হচ্ছে, যে কারণে আইনে এ ধরনের জাল ব্যবহার নিষিদ্ধ আছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied