ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ২:৫৮

নওগাঁর ধামইরহাটে সাধারণ জনগণের যাতায়াতের জন্য গ্রামীন সরকারী রাস্তা দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে থানা পুলিশে অভিযোগ করলে থানা পুলিশ দ্বন্দ নিরসন না হওয়া পর্যন্ত নির্মান বন্ধের নির্দেশনা দেওয়ার একদিন পরেই আবারও সরকারী জায়গা জবর দখলের অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবইল গ্রামে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, চকসুবল গ্রামে সরকারী ভাবে বরাদ্দকৃত রাাস্তার উন্নয়ন কাজের বরাদ্দ হয়, সে সময় মৃত ছফের আলীর ছেলে আব্দুল হামিদ ও তার চার ছেলে মোস্তাফিজুর, স্বপন, মোন্তাজুল ও মনির তাদের গ্রামের রাস্তার জমির কিছু অংশ সংলগ্ন স্থানে খনন করে বাড়ী নির্মানের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের চোখে পড়লে সেখানে স্থাপনা নির্মানে বাধা দিলে স্থানীয় মৃত নজির উদ্দিনের ছেলে রফিকুল ইসলামের সাথে আব্দুল হামিদ গংএর বাকবিতন্ডা হয়। এক পযায়ে বিষয়টি  ১৬ সেপ্টেম্বর স্থানীয় ইউপি মেম্বার আবুল কালাম আজাদ ও তাজনুর এর সম্মুখে আব্দুল হামিদ গং লাঠি-সোটা নিয়ে রফিকুল ইসলামদের মারপিটের হুমকি দেয়। বিষয়টি নিয়ে থানা পুলিশে অভিযোগ করলে ১৯ সেপ্টেম্বর থানার এস.আই ছলেমান হোসেন ঘটনাস্থলে গিয়ে সঠিক মাপযোগের পরামর্শ দিয়ে সমাধান না হওয়া পর্যন্ত স্থাপনা নির্মানে নিষেধ করেন। বিবাদী আব্দুল হামিদ গং ঘটনার ১দিন পরে অদ্য ২১ সেপ্টেম্বর আবারও সরকারী রাস্তার জায়গা দখলে নেবার চেষ্টা করলে স্থানীয়রা সংবাদকর্মীদের খবর দিলে আবারও সেখানে সাংবাদিকদের উপস্থিতিতেই অভিযুক্তগণ কর্তৃক উত্তেজনা পরিস্থিতি লক্ষ করা যায়। স্থানীয় ইউপি মেম্বার আবুল কালাম আজাদ বিবাদীদের আত্নীয় হওয়ায় তিনি পক্ষপাতমুলক আচরণ করেন বলে অভিযোগ করেন বাদীর ছেলে মাহবুব আলম ও ফজলুর রহমানের ছেলে নুরুল আমিন। তবে ইউপি সদস্য নিজেকে নিরপেক্ষ দাবী করে বলেন, ‘আমি কারও পক্ষ নেয়নি, মাপযোগে যা হবে সেটাই সকলকে মেনে নিতে হবে, আমাকে বাদ দিয়ে অভিযোগকারীরা থানায় যাওয়ায় আমার মন খারাপ হয়েছে, কেননা বাদী বিষয়টিকে আরও জটিল করতে চেয়েছে।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, জমির ম্যাপ ও মাপযোগ বিষয়ে স্থানীয় ভূমি অফিস বিষয়টি নিশ্চিত হওয়া পর্যন্ত মন্তব্য করা সম্ভব না, তবে আইন শৃঙ্খলার অবনতির করে কেউ ফৌজদারী অপরাধ করলে গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা