যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যুবলীগ কর্মী শহিদুল ইসলাম আকাশ হত্যা মামলার আসামি স্থানীয় হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে চিনকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিহত আকাশের বড় বোন নাজমা আক্তার বাদি হয়ে হুমায়ুন কবির ওরফে মামুনকে আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। একইসঙ্গে মামলায় ইউপি সদস্য মিজানুর রহমানকে ৫ নম্বর আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন। তিনি জানান, নিহত শহিদুল ইসলাম আকাশের বড় বোন নাজমা আক্তার বাদি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার একজন আসামি ইউপি সদস্য মিজানকে রাতে অভিযান চালিয়ে চিনকিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
Link Copied