হানিমুনে এসে মারধরের শিকার স্বামী
কুয়াকাটায় হানিমুনে এসে মারধরের স্বীকার হয়েছেন মনিরুল ইসলাম নামের এক পর্যটক। এসময় হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায় তার নববধু। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন ফ্রাই মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরের দিকে মনির স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনা বিস্তারিত গনমাধ্যমকে অবহিত করেন।
পর্যটক মনির জানান, তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দেশে আসার পরে গত শুক্রবার পারিবারিকভাবে বরগুনার ধলুয়া ইউনিয়নের হারুন-অর-রশিদের মেয়ে নুরে জান্নাকে বিয়ে করেন। মঙ্গলবার বিকালে তারা হানিমুনে এসে কুয়াকাটার আবাসিক হোটেল তাজে উঠেন। রাতে তার অনিচ্ছাস্বত্তেও স্ত্রী তাকে সৈকতের ফ্রাই মার্কেট পেরিয়ে অন্ধকারে নিয়ে গেলে হঠাৎ চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় মনির বাঁচার চেষ্টা করলেও কোনো প্রকার ডাক চিৎকার ছাড়াই তার স্ত্রী হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় আহত মনির বরগুনা সদর হাসাপাতালে ভর্তি রয়েছেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে মারধরের স্বীকার পর্যটককে উদ্ধার করি। তার শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা