জুড়ীতে হাঁসের সাথে এ কেমন শত্রুতা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় খাবারের সাথে বিষ মিশিয়ে একটি খামারের ২০০টি হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামে ঘটেছে।
এ ঘটনায় সবমিলিয়ে প্রায় ২ লক্ষ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারী রাজু আহমেদ (২৮)। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
জানা যায়, খামারের মালিক রাজু আহমেদ বাড়ির পাশেই দশ বছর যাবদ হাঁসের খামার করে জীবিকা নির্বাহ করছেন। এ বছরের প্রায় ছয় মাস আগে ৫০০ হাঁসের বাচ্চা নিয়ে তিনি খামার শুরু করেন। ০ থেকে ৬ মাস বয়সী হাঁস গুলো লালন পালনে তার এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। বৃহস্পতিবার সকালে খামারের পাশের জমিতে ধানের সাথে বিষ মিশিয়ে কে বা কারা প্রায় ২শত হাঁস মেরে ফেলেছে। ২০০ হাঁস হারিয়ে তিনি এখন পথে বসেছেন।
খামারের মালিক রাজু আহমেদ অভিযোগ করে বলেন, আমার পাশের খামারী বাছিরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে লিটন মিয়া প্রায় সময় আমার হাঁস চুরি করে নিয়ে যায়। এ নিয়ে আশেপাশের মানুষ জন বেশ কয়েকবার বিচারও করেছেন। গতকাল হাঁসের খামার নিয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। লিটন মিয়াই আমার এ ক্ষতি করতে পারে। আমি পুলিশের কাছে এ ঘটনার সুষ্ঠ বিচার ও ক্ষতি পূরন দাবি করছি।
অভিযোগের বিষয়ে লিটন মিয়া জানান, এ ঘটনার সাথে আমি জড়িত নয়। তবে পাশের খামারী হিসেবে এখন পর্যন্ত ঘটনা দেখতে গেছেন কিনা প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
এ ঘটনায় নিন্দা জানিয়ে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে। তাই বলে হাঁস মেরে প্রতিশোধ নিতে হবে? এ কেমন নিষ্ঠুরতা! এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে এসআই সৈয়দ আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার