পটুয়াখালী দুমকি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের হাওলাদার ভিলায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্ধোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া। দুমকি উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক টীম প্রধান মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা বিএনপির সদস্য এবং টীম সদস্য খন্দকার ইমাম হোসেন ও মতিউর রহমান মতি। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব শাহজাহান খান, মোশতাক আহমেদ পিনু, এ্যাড.মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সদস্য ও দুমকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বাহাউদ্দিন বাহার, কেন্দ্রীয় তাতীদলের যুগ্ম আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিস, জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন, সহ সভাপতি রিমানুল ইসলাম রিমু, জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সীমা, সাধারণ সম্পাদক ফারজানা রুমা, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান খান বাবু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাসার উজ্জ্বল প্রমূখ। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে ২০২১ সালে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
হাবিবুর রহমান হাবিবের বহিষ্কার ও জেলা কমিটি পুনর্গঠনের দাবি সিরাজুল ইসলাম সরদারের
নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান
রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন
ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ
জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত
আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি
কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত