ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হলেন হাফেজ সালেহ আহমাদ তাকরিম


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ১১:৩৮
আবারো সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের ১৫৩ জন কুরআন হাফেজদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন টাংগাইল, নাগরপুরের ভাদ্রা গ্রামের সন্তান ও ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ১৩ বছরের মেধাবী ছাত্র হাফেজ সালেহ আহমাদ তাকরিম।
 
বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে বর্ণাঢ্য অনুষ্ঠানে হাফেজ সালেহ আহমাদ তাকরিম এর নাম বিজয়ী ঘোষণা করে তার হাতে এক লাখ রিয়াল (প্রায় ২৮ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।সৌদির বাদশাহ আবদুল আজিজ নামে অনুষ্ঠিত ৪২ তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের বড় ও মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। এই মহতী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ; সৌদি আরবের ইসলাম ও দাওয়াহবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
এই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গত ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন হাফেজ সালেহ আহমাদ তাকরীম (১৫ পারা খ-গ্রুপ) ও ফয়জুল কোরআনের প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন।আন্তর্জাতিক এই প্রতিযোগিতা শুরু হয় গত ১০ সেপ্টেম্বর।আর সমাপ্ত হয়(চূড়ান্ত পর্ব) ২২ সেপ্টেম্বর’২০২২।হাফেজ সালেহ আহমাদ তাকরীম ৩১ ডিসেম্বর ২০০৮ সালে টাঙ্গাইলের নাগরপুর থানাধীন ভাদ্রা গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।পিতার নাম হাফেজ আব্দুর রহমান পেশায় একজন মাদ্ররাসার শিক্ষক এবং মাতা গৃহিণী।হাফেজ সালেহ আহমাদ তাকরীমের অনন্য কৃতিত্বে মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 
তিনি বলেন, আল্লাহ যেন তাকরীমসহ ইলমে দ্বীনের সব শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের আলেম ও দ্বীনের খাদেম হওয়ার তাওফীক দান করেন, আমীন।উল্লেখ্য, এর আগে, ২০২০ সালে বাংলাভিশনের কুরআরনের আলো অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারসহ চলতি বছরের ৫ মার্চ তেহরানে অনুষ্ঠিত ৩৮ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২৯ টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও