জুড়ীতে টিলা কাটায় ৫০ হাজার জরিমানা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় টিলা কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানকরা হয়েছে। আজ বুধবার (৭ জুলাই) বেলা ১১টায় উপজেলার বাছিরপুর এলাকায় টিলা কর্তনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিলা কর্তনের অপরাধে উপজেলার বিছিরপুর গ্রামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা মোতাবেক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। বর্ণিত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানকালে জুড়ী থানার পুলিশের একটি দল সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান টিলা কাটার দায়ে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাসিরপুর গ্রামে টিলা কাটা খবর পেয়ে অভিযান চালাই। টিলা কেটে পরিবেশের ক্ষতি সাধনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied